بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আমাদের কারিকুলাম
কুরআন-সুন্নাহভিত্তিক তারবিয়ার সাথে জাতীয় কারিকুলামের সমন্বয়
শিক্ষাক্রমের বৈশিষ্ট্য
- ইসলামী ও সাধারণ শিক্ষার ভারসাম্যপূর্ণ সমন্বয়
- আরবি ও ইংরেজি ভাষার চার দক্ষতা
- সামর্থ্য অনুযায়ী হিফজ প্রোগ্রাম
- বিষয়ভিত্তিক হাদিস মুখস্থকরণ
- ধাপে ধাপে কুরআন তর্জমার যোগ্যতা
- আদাব-আখলাক ও চরিত্র গঠনে বিশেষ গুরুত্ব
১০ বছরের পাঠ পরিকল্পনা
শ্রেণিভিত্তিক অগ্রগতির সংক্ষিপ্ত চিত্র
| শ্রেণি | ইসলামী শিক্ষা | ভাষা | সাধারণ শিক্ষা |
|---|---|---|---|
| নার্সারি–কেজি | কায়দা ও মৌখিক দোয়া | বর্ণ পরিচয় (আরবি/ইংরেজি) | বাংলা, গণিত |
| ১ম–২য় | নাজেরা শুরু | শব্দভান্ডার ও শোনা-বলা | বাংলা, গণিত |
| ৩য়–৪র্থ | নাজেরা ও নির্বাচিত হিফজ | বাক্য গঠন, পড়া | বাংলা, গণিত, বিজ্ঞান পরিচিতি |
| ৫ম | হিফজ পর্ব ও দোয়া-মাসাইল | লেখা ও অনুবাদ শুরু | বাংলা, গণিত, বিজ্ঞান |
| ৬ষ্ঠ–৮ম | আকীদা, ফিকহ, হাদিস (আরবি মাধ্যম) | ইবারত পড়া ও অনুবাদ | NCTB সিলেবাস |
| ৯ম–১০ম | তাফসীর, ইতিহাস, উসূল পরিচিতি | উচ্চতর অনুবাদ ও রচনাশৈলী | দাখিল/এসএসসি প্রস্তুতি |
বিস্তারিত শ্রেণিভিত্তিক সিলেবাস প্রসপেক্টাসে দেওয়া হয়।
একদিনের রুটিন
হিফজ ও সাধারণ পড়াশোনা কীভাবে পাশাপাশি চলে
| ভোর ৫:০০ | ফজর, যিকির ও তিলাওয়াত |
|---|---|
| সকাল ৭:০০ | নাশতা ও বিরতি |
| সকাল ৮:০০ | হিফজ / নাজেরা সবক |
| সকাল ১০:৩০ | সাধারণ শিক্ষা: বাংলা, গণিত, ইংরেজি |
| দুপুর ১:০০ | যোহর, খাবার ও বিশ্রাম |
| বিকাল ৩:০০ | আরবি ভাষা ও ইসলামিয়াত |
| বিকাল ৪:৩০ | খেলাধুলা ও ছুটি |
রুটিনটি নমুনা; শ্রেণি ও মৌসুমভেদে সময়সূচি ভিন্ন হয়।
দশ বছরে অর্জিত যোগ্যতা
- সামর্থ্য অনুযায়ী হিফজ ও কুরআন তর্জমার যোগ্যতা
- আরবি ভাষায় শোনা, বলা, পড়া ও লেখার দক্ষতা
- ঈমান-আকীদা ও ইসলামী মূল্যবোধের মজবুত ভিত্তি
- ফিকহ, আদাব ও মাসনুন আমলের ব্যবহারিক জ্ঞান
- নবীদের ইতিহাস থেকে সমকাল পর্যন্ত ইসলামী ইতিহাসের ধারণা
মাধ্যমিক-পরবর্তী পথ
৯ম–১০ম শ্রেণি থেকে দুটি ধারা
আলিম ধারা
ইলমে দ্বীনে অগ্রসর হতে ইচ্ছুকদের জন্য দাখিল বোর্ড পরীক্ষার প্রস্তুতি।
সাধারণ ধারা
কলেজমুখী শিক্ষার্থীদের জন্য এসএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতি।
ভর্তি হতে আগ্রহী?
ভর্তির প্রক্রিয়া, ফি ও তারিখ দেখুন অথবা প্রসপেক্টাস সংগ্রহ করুন।